Pages

Monday, November 3, 2014

আমারে তুমি অশেষ করেছ – রবীন্দ্রনাথ ঠাকুর



আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।
কত-যে গিরি কত-যে নদী-তীরে
বেড়ালে বহি ছোট বাঁশিটিরে,
কত যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব।।
তোমানি অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলিউঠে বাণী।
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
হল না সারা কত-না যুগ ধরি,
কেবলি আমি লব

No comments:

Post a Comment