Pages

Saturday, November 1, 2014

ও তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন – লালন ফকির

তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কিসে চিনবি রে মানুষ রতন।।
আপনার খবর নাই অপনারে
বেড়াও পরের খবর করে
মন রে আপনারে চিনলে পরে
পরকে চেনা যায় তখন।।
ছিলি কোথা এলি কোথা
স্মরণ কিছু হল না তা
মন রে কি বুঝে মুড়াই মাথা
পথের নাই অম্বেষণ।।
যার সাথে এই দেশে এলি
তারে আজ কোথায় হারালি
দরবেশ সিরাজ সাঁই কয়, পেট সকলি
তাই লয়ে পাগল লালন।

No comments:

Post a Comment