সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল ৫, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈশাখের নাগরদোলায় _রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আঁকড়ে থেকো না কিছু। যে যাবার তাকে যেতে দাও ______________যে ফেরার সেতো ফিরবেই- কলমি লতার ফ্ল্যাটে ফিরে যাবে হলুদাভ হাঁস, তুমি সভ্যতার নাগরদোলায় ___________________দাঁড়িয়ে চিৎকার করো: বর্নময় ভালোবাসা তুমি খুলে যাও নীল পিরামিড তুমি খুলে যাও তোমার দরোজা। তুমি প‘ড়ে থাকো সময়ের বুটে পেষা বাম হাত তুমি জীনে জীনে র্জীন করো জীবনের জটিল যকৃত। তোমার পেয়ালা উপচে পড়ুক সমকাল এক টুকরো বরফ আর রাষ্ট্রনীতি ____________________ঔপনিবেশিক ভিত-- তোমার পেয়ালা উপচে পড়ুক ভালোবাসা, ইটের নিসর্গে শুধু ঘাম, শুধু মেদ, প্রেম নেই, অথবা অন্য কোনো নাম তার- __________________অন্য কোন নাম? কি নাম তোমার ভালোবাসা?? কবিতা: বৈশাখের নাগরদোলায় _রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (০৭ বৈশাখ ১৩৯৪ রাজাবাজার ঢাকা)