সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগমনী - জসীম উদ্‌দীন---জলের লেখন

আজ তুমি আসিবে যে মেয়ে, সেই ডোবা পুকুরের পানা পুকুরের, কলমীলতার জাল দিয়ে ঘেরা পানি- সেই সে পানিতে নেয়ে। মনে যদি হয় কলমী ফুলের কতকটা রঙ লইও অধরে মেখে, ঠোটেতে মাখিও আর একটুকু হাসি লাল সাপলার ফোটা ফুলগুলি দেখে। যদি মনে হয় সিক্ত বসনে একটু দাঁড়িও ও অঙ্গ বেয়ে ঝরিবে সজল সোনা, দোষ নিওনাক ডাহুকের ডাকে হয় যদি কিছু ছোট ছোট গীতি বোনা। দোষ দিওনাক হে লাজ-শোভনা! বক্ষে তোমার যুগল কমল ফুল, সিক্ত বসন শাসন না মানি যদি উকি দেয় নিমেষে করিয়া ভুল; যদি আকাশের সোনা সোনা রোদ সেখানে ছড়ায়ে পড়ে, তুমি খুব ভাল মেয়ে! কোন অপরাধ রাখিও না অন্তরে। রঙিন বসন আজ না পরিলে, পদ্ম পাতার সবুজ শাড়ীটি তোমারে মানায় ভাল। শ্রী অঙ্গ হতে তারি ভাজে ভাজে হাসিবে খেলিবে বিজলী লতার আলো। সামনে দেখিবে ধান খেতগুলি, অঙ্গ হইতে ছড়াইও কিছু সোনা, ধান ছড়াগুলি নাচিয়া উঠিবে বাতাসের দোলে হয়ে চঞ্চল মনা। সাবধানে তুমি চলিও কন্যা! সামনে রয়েছে মটরশুটির খেত; পাতায় পাতায় রাঙা বউগুলি ফুল হয়ে ওরা হেসে কুটি কুটি স্বপ্নের ঘোরে কোন সে বধুর পেয়ে যেন সঙ্কেত। এখনো রাতের শিশিরের ফোটা শুকায়নি কা...

সব হবে -শক্তি চট্টোপাধ্যায়

ভালোবাসা সবই খায় – এঁটো পাতা , হেমন্তের খড় রুগ্ন বাগানের কোণে পড়ে থাকা লতার শেকড় সবই খায় , খায় না আমাকে এবং হাঁ করে রোজ আমারই সন্মুখে বসে থাকে। আমি একটু একটু করে তাকে অবসন্ন হাওয়া দিতে পারি একটু এনে দিতে পারি আমরুলের পাতার প্রকৃতি স্মৃতির কাঁথায় তার স্পর্শ – যিনি উপস্থিত নেই এইসব – দিতে পারি , এতে কি শ্রীমুখ ফেরাবে ? আমার ভিতরে কোনো গোলযোগ নেই , প্রেম নেই অন্যমনস্কতা লেগে আমার ভিতরে হয়ে হয়ে নেই কিছু বা পাথর , নেই ফুটোফাটা , ফেলে রাখা ধুলো আমার ভিতরে আছে সর্বাঙ্গে রঙীন পথগুলো এতে সবই হবে ।