Saturday, November 1, 2014

মানবদেহের ভাব জেনে কর সাধনা – লালন ফকির


মানবদেহের ভাব জেনে কর সাধনা।
দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
কিছু হবে না।।
মুণ্ডেতে ‘মিম’ আলো
‘
হে’তে মগজ ছিল
‘
তে’ ‘যে’ তে দুই কান জানা গেল
‘
আয়েন’ ‘গায়েনে’ দুই নয়না।।
অধর যুগলে ‘লাম’ ‘মিম’
সর্ব অঙ্গে ‘আলেফে’র চিন
আরও দু বাজুতে ‘সিন’ ‘ছিন’
মুখেতে ‘বে’র গঠনা।।
‘
লাম’ ‘আলিফ’ নাসিকাখানি
‘
ছিয়া’তে দুই কন্ঠধ্বনি
‘
মিমে’ হয় জেকের ধ্বনি
‘
হে’ তে হাড়ের গঠনা।।
‘
ফে’তে ফোঁফড়া পানি পুরা
‘
কাফে’তে কলিজা ঘিরা
আরও বড় ‘কাফ’ নাড়িতে ঘিরা
‘
জে’তে দমের ঠিকানা।।
‘
তই’ ‘জই’ তিল্লিতে ছিল
‘
ছোয়াত’ ‘দোয়াত’ হৃদে রাখিল
‘
নফস’তে ‘নু’ হরফ হল
রূপেতে ভেদ যায় জানা।।
আরও টিমটিমারী ‘হামজা’ আরে
জেনে নেও মুরশিদের ধারে
‘
দাল’ ‘জাল’ দুই জানুর ‘পরে
দলিতে তার নিশানা।।
দশ হরফে সাধনের গতি
সাধনে জ্বলে জ্ঞানের বাতি
নিষ্ঠায় রেখ রতি মতি
গুরু কর ভজনা।।
আরও লাহুত নাছুত মলকুত জবরুত
ছয় লতফা ঐ দেহে মজুত
দরবেশ লালন কয়, দিয়াছে মাবুদ
এই ‘জি’তে কেন খোঁজ না।।

No comments:

Post a Comment