যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম: সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চীৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে,
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।
Pages
- কবিতা নীড়
- কবি পরিচিতি
- গুনিজনের বাণী
- জনপ্রিয় কবিতা
- বই ডাউনলোড
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- জীবনানন্দ দাশ
- নির্মলেন্দু গুণ
- হেলাল হাফিজ
- মাকিদ হায়দার
- সমর সেন
- সৈয়দ শামসুল হক
- সুকান্ত ভট্টাচার্য
- শক্তি চট্টোপাধ্যায়
- লালন ফকির
- মহাদেব সাহা
- মাইকেল মধুসূদন দত্ত
- ফালগুনী রায়
- পুর্ণেন্দু পত্রী
- তসলিমা নাসরিন
- জয় গোস্বামী
- জসীম উদ্দিন
- আহসান হাবীব
- আল মাহমুদ
- আবুল হাসান
- সুফিয়া কামাল
- আনিসুল হক
- রফিক আজাদ
- আসাদ চৌধুরী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন